ফের পাঁচদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা
দি নিউজ লায়নঃ ফের পাঁচদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উত্তরবঙ্গের জেলাগুলি নিয়ে বৈঠক করার কথা তাঁর। এই বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়নই হবে তাঁর অন্যতম উদ্দেশ্য। এই বৈঠেকে জিটিএ নিয়ে আলোচনা হতে পারে।তারপর সামনে পুজো। তার আগে চা শ্রমিকদের বোনাস নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গে কেন ফল খারাপ হয়েছে, কেন মানুষ মুখ ফিরিয়ে থাকছে, তা জানতে এবং মানুষের মধ্যে আস্থা ফেরাতে পর্যালোচনা করার একটা তাগিদ রয়েছে এই বৈঠকে। তাই বলা জেতে পারে অনেকগুলি না মেলা প্রশ্নের উত্তর খুঁজতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

Post a Comment